আপনার কম্পিউটার কে গতিশীল করুন

উইন্ডোজ এক্সপি অনেক সময় ধীর হয়। এ নিয়ে অনেকে কাজ করতে পারেন না। অথচ আমরা একটু চেষ্টা করলেই গতিশীল করতে পারি। এ নিয়ে এই সাইট এ নিয়মিত লেখে প্রকাশ হচ্ছে।

নিয়মিত Disk Cleanup, Disk Defragmenter ও Scandisk করতে হবে।

স্ক্যান ডিস্ক করুনঃ এজন্য My Computer এ চলে যান। আপনার ড্রাইভ এর উপর ডান ক্লিক করুন। এখানে আসা মেনু থেকে Properties →Tools টব সিলেক্ট করুন। Error-Checking এর আওতাদিন Check Now বাটনে ক্লিক করুন। Automatically file System errors ও Scan for and attempt Recovery of Bed sector চেক দিন সব শেষে Start বাটনে ক্লিক করুন।এভাবে প্রতিটি ড্রাইভে স্ক্যান ডিস্ক করুন।
System Restore বন্ধ করুনঃ System Restore ফলে কম্পিউটার ধীর হয়ে যায়। এটি বন্ধ করার জন্য My Computer এ ডান ক্লিক করে Properties →System Restore টব সিলেক্ট করুন। Turn off System Restore on all drive এ চেক দিয়ে ওকে করুন।
গ্রাফিক্স বন্ধ করুনঃ Control Panel থেকে System সিলেক্ট করুন। Advanced টব থেকে Performance এর আওতাধিন Setting ক্লিক করুন। নতুন উইন্ডো থেকে Adjust for best performance এ চেক দিয়ে OK দিয়ে বেরিয়ে আসুন। যদিও কম্পিউটার কিছুটা খারাপ দেখা যাবে তবুও কম্পিউটার স্পীড সম্পন্ন হবে।

RAM Cleaner: Step 1: আপনার Desktop এ right click করুন।
Step 2: তারপর সিলেক্ট করুন New > Shortcut
Step 3: এই কোডগুলো খালি বক্সে paste করুন। %windir%\system32\rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks
Step 4: তারপর Next সিলেক্ট করুন।
Step 5: তারপর নাম দিন RAM Cleaner
Step 6: Finish click করুন।

এখন যখনই কম্পিউটার Slow মনে হবে তখন RAM Cleaner এ double click করে কম্পিউটারকে Fast করে নিন।

Stop auto services: Start -> Run এ msconfig লিখে এন্টার করুন, services ট্যাবে যেয়ে কাঙ্খিত সার্ভিসকে আনচেক করে এপ্লাই করুন এবং রিস্ট্রাট দিন।

অপ্রয়োজনীয় কিছু সার্ভিস

  • Error Reporting Service: যেটার মাধ্যমে উইন্ডোজের কোন ভুল হলে মাইক্রোসফট এর ওয়েব সাইটে সেই ভুলটা সেন্ড হয়ে যায় এবং তারা ব্যবস্থা নেই।
  • Automatic Updates: এই সার্ভিসের কাজ হল ইন্টারনেটের মাধ্যমে মাইক্রোসফটের সার্ভার থেকে অপারেটিং সিস্টেম কে সব সময় আপ টু ডেট রাখা।
  • Wireless Zero Configuration: ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহারকারী ছাড়া বাকি সবাই বন্ধ করে দিন।
  • Windows Image Acquisition: পিসির সাথে স্ক্যানার না থাকলে প্রয়োজন নেই।
  • Remote Registry: আপনার পিসিতে  Remote Registry চালু থাকলে বন্ধ করে দিতে পারেন।
  • System Restore Service: বর্তমানে অনেক রিকোভারী সফটওয়ার আছে। ফলে System Restore Service এর কোন দরকারই পরে না।
  • Themes: যারা শুধু কম্পিউটারকে কাজ করাতে চান সৌন্দর্য্যের কোন দরকারেই ফেলেন না তারা এই সার্ভিস বন্ধ করে দিতে পারেন। এটা করলে উইন্ডোজ ক্লাসিক এর মত হয়ে যাবে।
  • Print Spooler: এটা সাধারণত প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। যাদের পিসিতে প্রিন্টার নেই তারা এই সার্ভিস বন্ধ করে দিতে পারেন।
  • Messenger: এখন প্রায়ই যাদের ইন্টারনেট আছে তারা ইয়াহু ম্যাসেন্জার ব্যবহার করেন। যারা তাই করেন তাদের Messenger সার্ভিস চালু রাখার দরকার নেই।
  • Windows Firewall: আজ পর্যন্ত Windows Firewall কোন কাজে আসেনি। শুধু ঝামেলায় করেছে শেয়ারিংয়ে। সুতারাং নির্দীধায় এই সার্ভিস বন্ধ করতে পারেন।
  • Internet Connection Sharing: যাদের ইন্টারনেট আছে কিন্তু ল্যান ব্যবহার করেন না। তাদের জন্য এই সার্ভিসের কোন দরকারই পরে না। আর যাদের নেট নেই তারা তো বন্ধ করবেনই।
  • Help and Support: আর কেউ কি করে যানিনা। তবে আমি Help and Support থেকে অনেক হেল্প পেয়েছি। তবে যারা পাননি তারা তো এমনিতেই এটার উপর রেগে আছেন। যদি তাই হয় বন্ধ করে দিন।
  • IMAPI CD-Burning COM: যাদের সিডিরোম নেই তারা এটা বন্ধ করতে পারেন।
  • Event Log: এটার ব্যবহার অনেকেই জানেন না। যারা জানেন না তারা এটা ব্যবহার করতে পারেন। কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ।
  • এছাড়াও আপনি c-cleanerregistry cleaner ইত্যাদি সফটওয়ার দিয়ে আপনার কম্পিউটারের আবর্জনা পরিষ্কার করে পিসিকে ১০০% পরিষ্কার রাখতে পারেন।
1. Run এ গিয় লেখুন prefetch ও ওকে।যা আসবে সব ডিলিট করুন।এভাবে temp, %temp%, ¸সব ডিলিট করুন|
2. Search এ গিয়ে লেখুন *.tmp এবং সার্চ দিন।যা পাবেন সব ডিলিট করে দিন। এভাবে *.bac,*.bak, *.bck, *.bk!, *.bk$ গুলোও সার্চ দিয়ে Delete করুন ।কাজটি উইন্ডোজএবং নতুন প্রোগ্রাম ইনস্টল করার পর সাধারণত একবার করলেই হয়। অবশ্য অনেক সময় উক্ত ফাইলগুলো গুরুত্বপূর্ণ কাজে লাগে।তবে তা এডভান্স ব্যাবহারকারীদের জন্য।

Metal Set - Link Select