Portable software: "Portable software বলিতে আমরা ওই সমস্ত software কে বুঝি যাহা কোনো কম্পিউটারে install করিবার প্রয়োজন পড়ে না, যাহা Pen drive থেকেই চালানো সম্ভব এবং যাহা অতি সহজে বহনযোগ্য" (আমার ক্লাস সিক্স এর বিজ্ঞান স্যার এই ব্লগ পড়লে নির্ঘাত heart fail করতেন!!!) portable software এর গন্ডি এতদিন নির্দিষ্ট কিছু software এর মধ্যে সীমাবদ্ধ ছিলো কিন্তু এখন যেকোনো Software এর Portable version তৈরী করা সম্ভব।
Process 1:
আপনার প্রয়োজনীয় Software এর Portable version তৈরির জন্য Thinstall Software টি open করে next দিতে থাকুন
যখন এই Screen আসবে তখন minimize করে আপনার প্রয়োজনীয় Software টি Install করে প্রয়োজনীয় configure থাকলে তা করে নিন। এবার Maximize করে Next বাটনে করুন। নিচের screen আসলে USB Flash/ option টি select করে next দিন
এই screen থেকে আপনি Software টি Compress করতে পারবেন। সবশেষে নিচের screen থেকে BuildNow বাটনে click করে Finish দিতে পারেন। Browse Project বটনে click করে Project টি কোথায় save হয়েছে তা দেখতে পারেন
এবার save location এ গিয়ে Bin Folder এ ঢুকে আপনার Software এর icon এ click করে চালু করে দেখুন। শুধু Bin Folder টি copy করে অন্য কম্পিউটারে চালিয়ে দেখতে পারেন। DOWNLOAD
Process 2:
Cameyo এমন ই একটি ফ্রী সফট । যার সাহায্য খুব সহজে সফটঅয়্যারকে পোর্টেবল করা যায়।
প্রথমে এখানে ক্লি্ক করে ডাউলোড ও ইনসটল করুন।
capture install select করুন, একটু অপেক্ষা করুন
এই স্ক্রীন এলে আপনার সফটটি ইন্সটল করুন। তারপর install done সিলেক্ট করুন ।
তারপর file>save project সিলেক্ট করুন এবং আপনার পোর্টেবল সফটঅয়্যারটি উপভোগ করুন।
Process 3:
পোর্টেবল সফটওয়্যার তৈরী করতে আপনাদের দুটি জনপ্রিয় সফটওয়্যার দরকার হবে। তার একটি হল- Universal Extractor এবং আরেকটি হল- Winrar . আশা করি এ দুটি সফটওয়্যার সবাই ব্যবহার করেন, তবুও যদি কারও কাছে না থাকে, তাহলে-
এখান থেকে Universal Extractor এবং এখান থেকে Winrar ডাউনলোড করে ইন্সটল করে নিন।
• আশা করি সবাই সফটওয়্যার দুটি ইন্সটল করে নিয়েছেন, এবার যে সফটওয়্যারটি পোর্টেবল বানাতে চান, সেটি কোন একটি ফোল্ডারে কপি করে নিচের ছবির মত রাইট ক্লিক করে UniExtract to subdir এ ক্লিক করুন।
• এবার নতুন তৈরী হওয়া ফোল্ডারে প্রবেশ করুন এবং লক্ষ্য করে দেখুন, সফটওয়্যার এর আইকন সহ কোন .exe ফাইল আছে কিনা, সেটিতে ক্লিক করে দেখুন সফটওয়্যারটি চালু হয় কিনা। যদি চালু হয়, তাহলে সিরিয়াল দিয়ে রেজিস্ট্রেশন করার দরকার হলে করে নিন। ((সাধারণত আমাদের প্রবেশক্রিত ফোল্ডারের বাইরের দিকেই .exe ফাইলটি থাকে। তবে অন্য ফোল্ডারের ভিতরেও .exe ফাইলটি থাকতে পারে। তাই কোথায় আছে, সেটি ভাল করে খুজে দেখুন))
• এবার যে ফোল্ডারের ভিতর .exe ফাইলটি পেয়েছেন, সেখানকার সবগুলো ফাইল মার্ক করে রাইট ক্লিক করুন এবং নিচের ছবির মত Add to Archive এ ক্লিক করুন। এক্ষেত্রে বলে রাখা ভাল যে- আমার .exe ফাইলটি x-3gp-video-converter ফোল্ডারের ভিতর ঢুকেই পেয়ে গেছি। কিন্তু সবক্ষেত্রে তা নাও হতে পারে। হয়ত তৈরী হওয়া ফোল্ডারের ভিতর অন্য কোন ফোল্ডারে আপনি আপনার .exe ফাইলটি পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র যে ফোল্ডারের ভিতর .exe ফাইলটি পাবেন, শুধুমাত্র সেই ফোল্ডারের ফাইলগুলো মার্ক করে Add to Archive এ ক্লিক করবেন। অন্য ফোল্ডারের ফাইলগুলো সেক্ষেত্রে দরকার হবে না। তবে আমার মত বাইরেই .exe ফাইলটি পেয়ে গেলে সমস্ত ফাইল মার্ক করে Add to Arcive এ ক্লিক করতে হবে।
• Add to Archive এ ক্লিক করার পর নিচের ছবির মত একটি উইন্ডো পাবেন। সেখানে প্রথমে Create SFX Archive এ টিক দিন এবং পরে নিচের ছবির মত Compression Method Best সিলেক্ট করুন।
• Advanced Tab এ যান, সেখান থেকে SFX Options এ ক্লিক করুন।
• তাহলে নিচের মত উইন্ডো পাবেন। সেখানে General Tab এর Setup Program এ আমাদের প্রাপ্ত .exe ফাইলটির পুরো নাম কপি করে Paste করে দিন।
• এবার Modes Tab এ যান, সেখান থেকে একে একে Unpack to Temporary Folder, Hide All এবং Overwrite all Files এ ক্লিক/টিক দিয়ে দিন। তারপর OK করুন।
• পরের উইন্ডোতেও OK করুন।
• তাহলেই দেখবেন, Archive তৈরী হচ্ছে। কাজ শেয হলে একই ফোল্ডারে দেখুন একটি .exe ফাইল তৈরী হয়েছে। এটিই আমাদের কাঙ্খিত পোর্টেবল সফটওয়্যার। এটি কাট করে যেখানে ইচ্ছা সেভ করুন এবং ডাবল ক্লিক করুন। তাহলে দেখবেন ইন্সটল করা ছাড়াই খুব সুন্দরভাবে আমাদের পোর্টেবল সফটওয়্যারটি রান হচ্ছে। ও হ্যা, ভাল কথা, এখন ইচ্ছা করলে আমাদের Extract করা ফাইলগুলো ডিলেট করে দিতে পারেন।
বিঃদ্রঃ- কোন কোন সফটওয়্যার খুব ভালভাবে এনক্রিপ্ট করা থাকে, যেগুলো Universal Extractor দিয়ে Extract করা নাও যেতে পারে। যেমনঃ- Firefox এর লেটেস্ট ভার্সন। তবে ৮০% সফটওয়্যারই Extract করা যায়। আর ছবিগুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

