গরমে ফ্রেশ থাকার বিশেষ উপায়

ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন এক্সফোলিয়েটিং মাস্ক। এক্সফোলিয়েটিং মাস্ক ত্বকের ডেড সেল রিমুভ করে। ১ চামচ চিনির সাথে অলিভ অয়েল মিশালেই তৈরি হয়ে যায় এক্সফোলিয়েটিং মাস্ক।
সানবার্ণ সমস্যা এবং এর থেকে পরিত্রাণের উপায়ঃ
সূর্যরশ্মি যখন সরাসরি আমাদের ত্বকে এসে পড়ে তখন ত্বক সহজে নিষ্প্রান হয়ে যায় এবং এতে করে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে। এটি ত্বকের ইলাষ্টিসিটি নষ্ট করে দেয় এবং তার ফলস্বরুপ ত্বক কুচঁকে যেতে শুরু করে। সবার আগে চোখের এবং মুখের চারপাশে বলিরেখা দেখা দেয়। সাধারনত ভাদ্র মাসে সূর্যরশ্মির দাপট অনেক বেশি থাকে, এইসময় সূর্যের আল্ট্রা-ভায়োলেট রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। বেলা ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এইসময়ের মধ্যে বাইরে বের না হতে পারলেই ভাল।কিন্তু আমাদের দৈনন্দিন কাজে ঘরে বসে থাকলেও চলে না। তার উপর আসন্ন ঈদ উপলক্ষে সবাই এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকবেন।তাই এইসময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।

এইসময় রোদে বেশিক্ষন থাকতে হলে SPF ২০-৩০ এর মধ্যে সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বকের ধরনঅনুযায়ী সানস্ক্রিন বেছে নিন। তৈলাক্ত/ব্রণ প্রবণ ত্বকের জন্য অয়েলফ্রি ময়শ্চারাইজার, শুষ্ক ত্বকের জন্য ক্রিম বেসড ময়শ্চারাইজার, স্বাভাবিক ত্বকের জন্য ওয়াটার বেসড ময়শ্চারাইজার, সেনসেটিভ ত্বকের জন্য সুগন্ধিবিহীন ময়শ্চারাইজার এবং বলিরেখা সমন্বিত এন্টিরিংকেল ময়শ্চারাইজার বেছে নিন। ঘরে থাকলে বা ইন্ডোর অফিস ওয়ার্ক হলে SPF ১৫ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করুন। অনেকসময় দেখা যায় সানস্ক্রিন লাগালে তৈলাক্ত ত্বক কালো দেখায়। এর থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন লাগানোর আগে শসার রস ও ভিনিগার (apple cider vinegar) ফ্রিজে রেখে মুখে লাগান। ১০-১৫ পর সানস্ক্রিন লাগান। এসময় ব্যাগে অবশ্যই সানগ্লাস, ছাতা সাথে রাখবেন।

অতিরিক্ত গরমে ত্বকের জন্য টোনার খুবই জরুরি।শুধুমাত্র রোদে বেরনোর আগে নয়,রোদ থেকে আসার পরও টোনার লাগাতে ভুলবেন না।বিশেষ করে টি-জোনে টোনার অবশ্যই লাগাবেন।এরপর আইস কিউব নিয়ে মুখে কিছুক্ষন ঘষুন।

ঠোঁটে SPF সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করুন। প্রতিদিন এক্সফোলিয়েট করুন ঠোঁটে। এতে করে ঠোঁটের ডেড সেল দূর হবে।

সানবার্ণ দূর করতে মূলতানি মাটি, মধু, লবংগ একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এরপর ১৫-২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন।

অতিরিক্ত গরমের কারনে অনেকের এইসময় ত্বকে রেশ হতে পারে। এরজন্য চালের গুঁড়ো,তুলসি পাতা, লাউয়ের পেষ্ট করে আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এছাড়া ঠান্ডা দই ব্যবহার করতে পারেন,যা আপনার ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করবে। গোসলের পর ব্যবহার করতে পারেন প্রিকলি হিট বা স্যান্ডেলউড পাউডার।

ট্যানের দাগ সারানোর জন্য মধু, দই, লেবুর রস লাগাতে ।ট্যানের কারনে অনেকের ত্বকে সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায়। সেক্ষেত্রে বেসন, দই, কাচাঁ হলুদের পেষ্ট বানিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই মিশ্রনটি ব্যবহার করতে পারেন।

পরিশেষে, যতটা সম্ভব সবসময় রোদকে এরিয়ে চলার চেষ্টা করুন।

Metal Set - Link Select